
আসসালামু আলাইকুম,
সম্মানিত অভিভাবক, সন্তানকে পরিপূর্ণ মুসলমান বানানো আপনার প্রধান দায়িত্ব। আল্লাহ তায়ালা ওহি নাযিলের শুরুতেই বলেছেন, “পড় তোমার প্রভুর নামে”। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জ্ঞান অন্বেষন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ”।
কুরআন ও হাদীসে জ্ঞান অন্বেষণের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জ্ঞান ও বিজ্ঞানে মুসলমানদের অনেক অবদান থাকলেও বর্তমান সময়ে মুসলমানরা এক্ষেত্রে অনেক পিছিয়ে। আমাদের শিক্ষা ব্যবস্থা দুই ভাগে বিভক্ত। সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা।
সাধারণ শিক্ষায় অন্যান্য বিষয়ে গুরুত্ব দিলেও কুরআন, হাদীস ও ইসলামি শিক্ষার ব্যাপারে উদাসিনতা লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে শিক্ষা ও সাংস্কৃতির অনেক বিষয় শিখলেও মুসলিম সন্তানরা এখানে কুরআন, হাদীস ও ইসলামি শিক্ষা অর্জন করে পরিপুর্ণ মুসলমান হতে পারছে না। এক্ষেত্রে অভিভাবকরাও দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষায় কুরআন, হাদীসসহ ইসলামি শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিলেও জেনারেল শিক্ষায় গুরুত্বহীনতা পরিলক্ষিত হচ্ছে। যার ফলে মুসলমানরা দিনদিন জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়ছে। তাই সম্পুর্ণ ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে পাঠদান করছে সিলিমপুর সিডিএ হযরত উমর (রা.) মডেল মাদরাসা। আমাদের লক্ষ্য হচ্ছে ছাত্র-ছাত্রীরা কুরআন ও হাদীস শিখার সাথে সাথে অন্যান্য বিষয় শিখে ডাক্তার ইঞ্জিনিয়ারসহ উল্লেখযোগ্য পেশায় গিয়ে দায়ী ইলাল্লাহ হিসেবে মানবতার সেবায় কাজ করবে।
তাই যে কোন প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে আমাদের প্রতিষ্ঠান পরিদর্শণের আমন্ত্রন রইলো।
Follow us @Facebook
Visitor Info